২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কোচবিহার বইমেলা - The News Lion

২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কোচবিহার বইমেলা



দি নিউজ লায়নঃ    ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কোচবিহার বইমেলা। প্রশাসন সূত্রে এ খবর জানা গিয়েছে। এদিন জেলাশাসকের দপ্তরে এই বইমেলা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, জেলাশাসক পবন কাদিয়ান, জেলা গ্রন্থাগার আধিকারিক শিবনাথ দে সহ অন্যান্য আধিকারিকরা।


জানা গিয়েছে , প্রতিবছর কোচবিহার রাসমেলা ময়দানে বইমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনা সংক্রমনের জন‍্য এবছর শহরের এম জি এন স্টেডিয়ামেই বইমেলা অনুষ্ঠিত হবে। স্টলের সংখ্যা কমিয়ে এনে মাত্র ৫০ টি থাকছে। রাত আটটার মধ্যেই মেলা শেষ হবে। প্রবেশ পথে স্যানিটাইজারের ব্যবস্থা থাকছে। মেলায় প্রবেশ করতে কোন ফি দিতে হবে না।এর আগে ২২ থেকে ২৭ শে ডিসেম্বর এই কোচবিহার বইমেলা হওয়ার কথা ছিল। শিল্প মেলার কারণেই বই মেলা পিছিয়ে দেওয়া হলো বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.